অব্যাহত শ্রমিক অসন্তোষের মুখে কর্তৃপক্ষ গতকাল রাতে কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে নোটিশ টাঙিয়ে দেয়
আজ সকাল আটটার দিকে শ্রমিকেরা কাজে আসেন
তাঁরা কারখানার গেটে বন্ধের নোটিশ দেখে উত্তেজিত হয়ে পড়েন
পরে প্রায় এক হাজার ৭০০ শ্রমিক পার্শ্ববর্তী জামগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জড়ো হন
সকাল নয়টার দিকে পুলিশ তাঁদের ধাওয়া দেয়
এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ পাল্টাপাল্টি ধাওয়া চলে
একপর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে
এ নিয়ে আধঘণ্টা সংঘর্ষ চলে
এতে আশুলিয়া থানার উপপরিদর্শক এসআই শাহীন পারভেজসহ ১০ জন আহত হন
পরে সাড়ে নয়টার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন
চট্টগ্রাম চেম্বারের নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত
চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে
৭ ডিসেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল
ভোটার তালিকায় অনিয়মের অভিযোগে বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন বিভাগের এক আদেশে আজ শনিবার এই নির্দেশ দেওয়া হয়
এ ব্যাপারে চট্টগ্রাম চেম্বারের নির্বাচন বোর্ডের সদস্য আহসানুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন বাণিজ্য মন্ত্রণালয় থেকে নির্বাচন স্থগিত করার কথা শুনেছি
তবে অফিস বন্ধ থাকায় কোনো চিঠি পাইনি
আগামীকাল রোববার চিঠি পাওয়ার পর নির্বাচন স্থগিতের আদেশ জারি করা হবে
গত বৃহস্পতিবার বাণিজ্য সংগঠনের পরিচালক মো আবুল কালামের স্বাক্ষর করা ওই আদেশে বলা হয় বাণিজ্য সংগঠন অধ্যাদেশ ১৯৬১-এর ধারা ৯ চ এবং ৮ ক-এর আলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত করা হলো
সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে এবং বিদ্যমান অনিয়ম নিরসন করে একটি সঠিক ভোটার তালিকা প্রণয়নের জন্য নির্বাচন স্থগিত করা হয়েছে বলে চিঠিতে বলা হয়
এদিকে ভোটার তালিকা ও নির্বাচন-সংশ্লিষ্ট অভিযোগ নিরসনের জন্য বিভাগীয় কমিশনারকে ১৫ দিনের মধ্যে একটি কমিটির মাধ্যমে তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ৪
টাঙ্গাইল সদর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের  তারুটিয়া নামক স্থানে একটি বাস ও একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন
আজ শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে
নিহত ব্যক্তিরা হলেন অটোরিকশার চালক দেলদুয়ার উপজেলার বাথুলি গ্রামের রণজিত্ সরকার ৩৫ তাঁর স্ত্রী মালতি সরকার ২৭ ছেলে পার্থ সরকার ১০ ও অজ্ঞাতনামা এক ব্যক্তি
জানা গেছে আজ দুপুরে সখীপুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস তারুটিয়ায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়
এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক রণজিত্ সরকার তাঁর স্ত্রী মালতি সরকার ও অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হন
গুরুতর আহত অবস্থায় রণজিত্ সরকারের ছেলে পার্থ সরকারকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়
টাঙ্গাইল হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো সালাহউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন
বগুড়ার আদমদীঘিতে ১৪৪ ধারা
বগুড়ার আদমদীঘি উপজেলার চাঁপাপুর বাজারে একই সঙ্গে বিএনপি ও আওয়ামী লীগ জনসভা আহ্বান করায় উপজেলা প্রশাসন ওই স্থানে ১৪৪ ধারা জারি করেছে
আজ শনিবার বিকেলে আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইব্রাহিম খান ইউএনও ওই স্থানে ১৪৪ ধারা জারি করেন
বর্তমানে ওই স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে
আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি আবদুল মুহিত তালুকদার  জানান ৩০ নভেম্বর হরতালে তাঁদের কয়েকজন নেতা-কর্মীর নামে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে আজ বিকালে চাঁপাপুর বাজারে প্রতিবাদ সভার আয়োজন করা হয়
পরে আওয়ামী লীগের পক্ষ থেকে ওই একই স্থানে জনসভার ডাক দেওয়া হয়
বিএনপির প্রতিবাদ সভা ভণ্ডুল করার জন্যই আওয়ামী লীগ পাল্টা জনসভা ডেকেছে বলে অভিযোগ করেছেন তিনি
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু রেজা খান বলেন চাঁপাপুর বাজারে তাঁদের পূর্বনির্ধারিত জনসভা ছিল এবং জনসভার কথা অনেক আগেই প্রচার করা হয়েছিল
আদমদীঘি থানার উপপরিদর্শক এসআই ফারুক হোসেন বলেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি যাতে না ঘটে সে কারণে ঘটনাস্থলে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে
নিরাপত্তা পরিষদে ভারত স্থায়ী সদস্য পদের যোগ্য সারকোজি
ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজি নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্য পদের দাবি সমর্থন করেছেন
আজ শনিবার চার দিনের সফরে ভারতে এসে বেঙ্গালুরুতে ইন্ডিয়ান স্পেস রিচার্স অরগাইনাইজেশনে আয়োজিত এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এ সমর্থন ব্যক্ত করেন
সারকোজি ভারতের পাঁচ শতাধিক বিজ্ঞানী ও শিক্ষার্থীর উপস্থিতিতে বলেন ভারত জাতিসংঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য হওয়ার যোগ্যতা রাখে
তিনি আরও বলেন জাতিসংঘে ভারতসহ জার্মানি জাপান ব্রাজিল আফ্রিকা ও আরব বিশ্বের স্থায়ী প্রতিনিধিত্ব থাকা উচিত
তিনি বিদ্যুত্ উত্পাদনে ভারতের নেওয়া প্রকল্পের উদ্যোগে স্বাগত জানান
আর এ জন্য ভারতের পরমাণু কর্মসূচির উন্নয়নে ফ্রান্স সব ধরনের সহযোগিতা করবে বলেও জানান তিনি
এর পরিপ্রেক্ষিতে সারকোজি ভারতের জয়তাপুরে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুত্ উত্পাদনে সক্ষম একটি পরমাণুকেন্দ্রে ফরাসি সহযোগিতার কথা উল্লেখ করেন
জানা গেছে সারকোজি আগামী সোমবার নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে সাক্ষাত্ করবেন
এরপর তিনি মুম্বাইয়ে ভারতের ব্যবসায়ী-নেতাদের সঙ্গে বৈঠক করবেন
বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য বিনিয়োগ প্রভৃতি বাড়ানোর বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে
ফ্রান্সের প্রতিরক্ষা পররাষ্ট্র এবং অর্থমন্ত্রী ছাড়াও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের প্রায় ৬০ জন প্রধান নির্বাহী কর্মকর্তা সারকোজির সফরসঙ্গী হিসেবে আছেন
প্রসঙ্গত বিশ্বের নেতারা এখন একের পর এক ভারত সফর করছেন
গত মাসে ভারত সফর করে গেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা
এ মাসের শেষে রাশিয়া ও চীনের নেতাদের আসার কথা রয়েছে
সূত্র দ্য টেলিগ্রাফ ও দ্য টাইমস অব ইন্ডিয়া
বাগদাদে গাড়িবোমা হামলায় নিহত ১৩
বাগদাদে আজ শনিবার পৃথক গাড়িবোমা হামলায় ইরানের সাতজন শিয়া তীর্থযাত্রীসহ ১৩ জন নিহত ও শতাধিক লোক আহত হয়েছে
পুলিশ জানায় আজ বাগদাদের কাদিমিয়া এলাকায় একটি শিয়া তীর্থস্থানের পাশে নির্মিত তীর্থযাত্রীদের একটি ঘরে গাড়িবোমা হামলায় পাঁচজন ইরানি তীর্থযাত্রী নিহত হয়
বাগদাদের উত্তরাঞ্চলে শুলা এলাকায় ইরানি তীর্থযাত্রীদের বহনকারী একটি কোচে বোমা হামলায় দুজন নিহত হয়
এ ছাড়া অন্য একটি গাড়িবোমা হামলায় ছয়জন নিহত হয়
পুলিশ সূত্রে জানা গেছে সাম্প্রতিক সপ্তাহগুলোতে বাগদাদে বোমা হামলা বেড়েছে
তীর্থযাত্রী ও ইরাকের শিয়া ধর্মাবলম্বীরাই এসব হামলার প্রধান লক্ষ্যবস্তু
—বিবিসি
কুমিল্লায় গণপিটুনিতে নিহত ৩ সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত
কুমিল্লার মুরাদনগর উপজেলার ইলিয়টগঞ্জ বাজারের কাছে আজ শনিবার সকালে গণপিটুনিতে তিনজন সন্ত্রাসীর মৃত্যু হয়েছে
এ সময় সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত হয়
পুলিশ ও এলাকাবাসী জানায় আজ সকালে ইলিয়টগঞ্জ বাজারের কাছে ১০ থেকে ১২ জনের একটি দল একটি অটোরিকশার চালককে পার্শ্ববর্তী একটি স্থানে যেতে বললে তিনি অস্বীকৃতি জানান
এ নিয়ে চালকের সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয়
এ সময় এলাকাবাসী এগিয়ে এলে ওই দলের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়
এতে কাজী মোহাম্মদ সিরাজ জাকির হোসেন ও ভানু ভূষণ সাহা গুলিবিদ্ধ হন
তিনজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর উত্তেজিত জনতা ওই সন্ত্রাসীদের গণপিটুনি দেয়
এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়
তবে তাদের নাম জানা যায়নি
সন্ত্রাসী সন্দেহে একজনকে আটক করে পুলিশের সোপর্দ করে এলাকাবাসী
বাকিরা পালিয়ে যায়
আহত কাজী মোহাম্মদ সিরাজকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তিনি মারা যান
অন্য দুজনকে ঢাকায় পাঠানো হয়েছে
দাউদকান্দির ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের সার্জেন্ট নন্দন কান্তি ধর ঘটনা নিশ্চিত করেছেন
পিরোজপুরে ইভ টিজিংয়ের দায়ে ২ বখাটের কারাদণ্ড
পিরোজপুর সদর উপজেলার টোনা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর একজন ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে আজ শনিবার দুই বখাটের কারাদণ্ড হয়েছে
এঁদের মধ্যে শিপন ২১ নামের একজনকে ছয় মাসের এবং মামুন নামের আরেকজনকে ১৮ দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে
পিরোজপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো নুরুল হাফিজ জানান উপজেলার টোনা এলাকার শাহাবুদ্দিন খানের ছেলে শিপন এবং হেমায়েত মিয়ার ছেলে মামুন এক স্কুলছাত্রীকে প্রায়ই উত্ত্যক্ত করতেন
এ বিষয়ে ওই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়
আজ ওই ছাত্রী বিদ্যালয়ে যাওয়ার পথে তাঁরা উত্ত্যক্ত করতে গেলে পুলিশ তাঁদের আটক করে
পরে আদালত তাঁদেরকে কারাদণ্ড দেন
সেনানিবাসের বাড়ি থেকে মালামাল সরিয়ে নেওয়া শুরু
ঢাকা সেনানিবাসের বাড়ি থেকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মালামাল সরিয়ে নেওয়া শুরু হয়েছে
গতকাল শুক্রবার বেলা ১১টার পর থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় সাত ঘণ্টা ধরে চারটি কাভার্ড ভ্যান ও দুটি পিকআপে করে বেশ কিছু মালামাল গুলশান বারিধারা ও ধানমন্ডিতে সরিয়ে নেওয়া হয়
খালেদা জিয়ার পরিবারের পাঁচটি গাড়িও সরিয়ে নেওয়া হয়
বাকি মালামাল আজ সরিয়ে নেওয়া হবে বলে জানা গেছে
ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নাজমুছ সাদাত সেলিম প্রথম আলোকে বলেন খালেদা জিয়ার লোকজনের উপস্থিতিতে এসব মালামাল তালিকা অনুযায়ী গাড়িতে তোলা হয়
এরপর দুই পক্ষের সই নেওয়া হয়
সূত্র জানায় গতকাল থেকে মালামাল সরিয়ে নিতে খালেদা জিয়াকে তাঁর একান্ত সচিবের মাধ্যমে অনুরোধ জানায় ক্যান্টনমেন্ট বোর্ড
খালেদা জিয়ার পক্ষে তাঁর একান্ত সচিব এ এস এম সালেহ আহমদ ব্যক্তিগত কর্মকর্তা মাহবুব আল আমিন খালেদা জিয়ার দুই ভাই সাইদ এস্কান্দার ও শামীম এস্কান্দারের স্ত্রী কয়েকজন কর্মচারী নিয়ে সকাল সোয়া ১০টার দিকে সেনানিবাসের বাড়িতে যান
বোর্ডের কর্মকর্তারা সকাল সাড়ে আটটা থেকেই সেখানে অবস্থান করছিলেন
মালামাল তোলা শুরু হয় বেলা সোয়া ১১টা থেকে
বিএনপি সূত্র জানায় ওই বাড়ি থেকে কিছু মালামাল নেওয়া হয় বারিধারায় সাইদ এস্কান্দারের বাসায়
কিছু গুলশানে শামীম এস্কান্দারের বাসায় আর কিছু মালামাল নেওয়া হয় তারেক রহমানের শ্বশুরবাড়ি ধানমন্ডিতে
আরও কিছু মালপত্র ওয়ার্ড কাউন্সিলর আবদুল কাইয়ুমের বারিধারার বাসায় রাখা হয়
ক্যান্টনমেন্ট বোর্ড সূত্র জানায় ওই বাড়ির গ্যারেজে সাতটি গাড়ি ছিল
দুটি খালেদা জিয়া সঙ্গে করে নিয়ে যান
